ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের বন্ডে আবেদন গ্রহণ শুরু

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির বন্ডের আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটিতে আবেদন গ্রহণ বুধবার (১০ জানুয়ারি) শুরু হয়েছে। এ আবেদন গ্রহণ চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এই বন্ড ছেড়ে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। গত ১ অক্টোবর বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে সম্মতিপত্র পেয়েছে।

আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্ত করা যাবে।

আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। বন্ডের অবশিষ্ট ১৫ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

বন্ড ইস্যুর মঅধ্যমে সংগ্রহ করা অর্থ তিনটি নতুন সিএনজি স্টেশন স্থাপন, ৫টি এলপিজি স্টেশন স্থাপন এবং ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপনে ব্যয় করা হবে।




ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের বন্ডে আবেদন শুরু ১০ জানুয়ারি

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির বন্ডের আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটিতে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ জানুয়ারি। আবেদন গ্রহণ চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বন্ড ছেড়ে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। গত ১ অক্টোবর বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে সম্মতিপত্র পেয়েছে।

আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্তর করা যাবে।

আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। বন্ডের অবশিষ্ট ১৫ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

বন্ড ইস্যুর মঅধ্যমে সংগ্রহ করা অর্থ তিনটি নতুন সিএনজি স্টেশন স্থাপন, ৫টি এলপিজি স্টেশন স্থাপন এবং ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপনে ব্যয় করা হবে।




সিএনজি গ্যাস সরবরাহ করবে ইন্ট্রাকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ভোলা থেকে ঢাকায় সিএনজি গ্যাস সরবরাহ করবে। একারণে কোম্পানিটি গত ২১ ডিসেম্বর একটি চুক্তি সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইন্ট্রাকোর ম্যানেজমেন্ট আগামী ২৭ ডিসেম্বর থেকে সিএনজি স্থান্তরের বাণিজ্যিক কারযক্রম শুরু করবে।

কোম্পানিটি আশা করছে এই প্রকল্পের মাধ্যমে কোম্পানির ব্যবসা সম্প্রসারণের নতুন জায়গা বাড়বে। কোম্পানিটি গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করবে এবং রাজস্ব বাড়বে।




৩ কোম্পানির সঙ্গে একীভূত হবে ইন্ট্রাকো রি-ফুয়েলিং

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ তিন কোম্পানির সঙ্গে একীভূতকরণের অনুমতি দিয়েছে।

সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটির সঙ্গে এম.হাই অ্যান্ড কোং সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সনস লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন একীভূত হবে।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং আরও জানিয়েছে, শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক এবং অন্যান্য ঋণদাতা, একত্রিকরণের সিদ্ধান্ত তিন কোম্পানির সাধারণ সভায় অনুমোদন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কোম্পানিগুলোর সঙ্গে একত্রিকরণ হবে।