ইনটেকের পর্ষদ সভা ২১ ডিসেম্বর

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে ইনটেক লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল (০.১৬) টাকা।




 ইনটেকের নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

সোমবার (২ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.১৫) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.৭৫) টাকা।

আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ০.৫৩ টাকায়।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।




দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ৩টায় মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা হবে। ইনটেক লিমিটেডের পর্ষদ সভা শুরু হবে আগামী ১ অক্টোবর সন্ধ্যা ৬টায়।

পরিচালনা পর্ষদের সভায় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে। এছাড়া, লভ্যাংশ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।




লোকসানে ইনটেক লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেড ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (২০২১ জুলাই থেকে ২০২২ সালের মার্চ) লোকসান করেছে। সেই সঙ্গে কমেছে সম্পদের পরিমাণ। পাশাপাশি ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, ২০২১ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৮ পয়সা।

হিসাব বছরটির দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১০ পয়সা।

আর তৃতীয় প্রান্তিকে বা ২০২২ সালের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ পয়সা।

এতে ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১৯ পয়সা।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সা, যা ২০২১ সালের জুন শেষে ছিল ১ টাকা ৬৭ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৭৫ পয়সা।




২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

কোম্পানি দুইটি হলো- ইনটেক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড।

ইনটেক লিমিটেড: ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। কোম্পানিটির সভা যথাক্রমে- দুপুর ২টা ৩০, ৩টা এবং সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২১ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উত্তরা ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩ এপ্রিল, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।