সারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে : পরিকল্পনামন্ত্রী

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে প্রতি কেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়।

সার দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে আবারও প্রভাব পড়বে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন

মন্ত্রী বলেন, এটা কৃষি মন্ত্রণালয়ের বিষয়। তবে আমি বলতে পারি সারের দাম বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। তবে কতটুকু পড়বে এটা হিসেব কষে বলতে হবে। আমি বিজ্ঞানী নই , গবেষণা করে এটা বলতে হবে।

তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যদি উৎপাদন বাড়ে তবে সারের দাম বৃদ্ধিতেও মূল্যস্ফীতি বাড়বে না।

প্রসঙ্গত, ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাড়লো রাসায়নিক সারের দাম 

প্রতি কেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার (১০ এপ্রিল) সারের দাম বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (১১ এপ্রিল) থেকেই এ দাম কার্যকর হচ্ছে বলে আদেশে জানানো হয়েছে।

এতে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধিজনিত কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সারের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হলো।

আরও পড়ুন: এ বছর সারের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী

এর আগে সারের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্তের কথা কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে জানায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা হয়েছে।

অন্যদিকে ৫ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে। যা আগে ছিল ইউরিয়া ও টিএসপি ২০ টাকা, ডিএপি ১৪ টাকা এবং এমওপি ১৩ টাকা।

এর আগে গত ৩ এপ্রিল কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছিলেন, এ বছর সারের দাম বাড়ানো হবে না। কিন্তু এর সাত দিনের মধ্যেই সারের দাম বাড়ানো হলো।