৪ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্র্যাক ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.২৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.২৯ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৬ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.৬২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.৯৪ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.২২ টাকায়।

ইস্টার্ন ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.১১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.১২ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.০২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.১৮ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭১ টাকায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৪১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.৩৩ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.৭২ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭৪ টাকায়।

এনআরবিসি ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০০৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.২৯১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.২৮৮ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৭৩৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.৬৫ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬৭ টাকায়।




ফিন্যান্সএশিয়া অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ছয়টি পুরস্কার পেল ইউসিবি ইনভেস্টমেন্ট

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) ২০২৪ সালের ফিন্যান্সএশিয়া অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ছয়টি আন্তর্জাতিক পুরস্কার জিতে একটি যুগান্তকারী মাইলফলক অর্জন করেছে। এই স্বীকৃতির মধ্যে রয়েছে এশিয়া-প্যাসিফিক (জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম) অঞ্চলে দুটি “বেস্ট হাউস অ্যাওয়ার্ড” পুরস্কার এবং দক্ষিণ এশিয়া (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ) অঞ্চলে চারটি “বেস্ট ডিল অ্যাওয়ার্ড,”।

ইউসিবি ইনভেস্টমেন্ট দুটি “বেস্ট হাউস অ্যাওয়ার্ড” পুরস্কার জিতেছে বেস্ট ইসলামিক ফাইন্যান্স হাউস (বিজয়ী) এবং বেস্ট প্রজেক্ট ফাইন্যান্স হাউস (বিজয়ী) বিভাগে। এছাড়াও, ইউসিবি ইনভেস্টমেন্ট দক্ষিণ এশিয়ার সেরা ডিলগুলির মধ্যে তিনটি “বেস্ট ডিল অ্যাওয়ার্ড” জিতেছে, যার মধ্যে রয়েছে বেস্ট আইপিও (উইনার), বেস্ট ইসলামিক ফাইন্যান্স ডিল (উইনার), বেস্ট প্রাইভেট ইকুইটি ডিল (উইনার) এবং বেস্ট সিন্ডিকেটেড লোন ডিল ক্যাটাগরিতে “হাইলি কমেন্ডেড”। প্রতিষ্ঠানটি এই অর্জনগুলো ইউসিবিআইএলের অসাধারণ দক্ষতা এবং সেবার মানের নিখুঁত প্রমাণ, যা প্রতিষ্ঠানটিকে শুধু স্বদেশেই নয়, বৈশ্বিক আর্থিক ক্ষেত্রেও নেতৃত্বদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে মনে মনে করছেন কর্তৃপক্ষ।

তারা মনে করেন, এই সাম্প্রতিক সাফল্য ইউসিবিআইএলের অসাধারণ পুরস্কার প্রাপ্তির ধারাকে আরও শক্তিশালী করেছে। ২০২২ সালে, ইউসিবিআইএল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে মার্চেন্ট ব্যাংক বিভাগে প্রথম পুরস্কার পেয়েছিল। এরপর ২০২৩ এবং ২০২৪ সালে বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে, উল্লেখ্য ইউরোমনি এবং ফিন্যান্সএশিয়া উভয়েই ইউসিবিআইএলকে “সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক” হিসেবে ঘোষণা করে। এছাড়া, ২০২৪ সালে ইউরোমনি ইউসিবিআইএলকে বাংলাদেশের “সেরা সিকিউরিটিজ হাউস” হিসেবেও স্বীকৃতি দেয়। এছাড়া এশিয়ামনি, অ্যাসেট ট্রিপল এ এবং অন্যান্য প্রতিষ্ঠানের অসংখ্য পুরস্কার ইউসিবিআইএলের ক্রমবর্ধমান সুনাম আরও সুসংহত করেছে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, এই বিশাল সাফল্যের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আইপিও থেকে প্রকল্প অর্থায়ন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি পাওয়া আমাদের সর্বাঙ্গীন ৩৬০-ডিগ্রি সেবার শক্তিকে তুলে ধরে, যা আমাদের দীর্ঘ পথযাত্রার নির্দেশক। আমাদের এই সাফল্য আমাদের গ্রাহকদের অর্পিত বিশ্বাস এবং অংশীজনদের ধারাবাহিক সমর্থনের প্রতিফলন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ তার প্রশংসা প্রকাশ করে বলেন, “ছয়টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন একটি বিশাল সাফল্য, যা আমাদের টিমের অটুট নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের প্রতিফলন। এটি আমাদের মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতি, উদ্ভাবনে নেতৃত্ব এবং বাংলাদেশের আর্থিক বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অঙ্গীকারকে প্রকাশ করে।”

এই ঐতিহাসিক অর্জন ইউসিবি ইনভেস্টমেন্টের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন যা প্রতিষ্ঠানটিকে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে অভিযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন তারা।




ইউসিবির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।




ইউসিবির বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ঘোষিত ০৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১, ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। এর মধ্যে তিন দশমিক ০৫ শতাংশ নগদ এবং তিন দশমিক ০৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এবার কোম্পানিটির বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।




অনুমোদিত মূলধন বাড়াবে ইউসিবি ব্যাংক

শেয়ারবাজরে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

প্রতিষ্ঠানটি অনুমোদিত মূলধন বাড়িয়ে ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্যাংকটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।




ইউসিবি উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এর একজন উদ্যোক্তা হাজী আবুল কালাম পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এর উদ্যোক্তা হাজী আবুল কালাম। তিনি কোম্পানিটির ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালের কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন। ঘোষণায় তিনি জানান, তার হাতে থাকা কোম্পানির মোট ২ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪৭টি শেয়ারের মধ্যে ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে, উপহারের মাধ্যমে স্থানান্তর করেন।