প্রথম প্রান্তিকে মুনাফা অর্ধেকে নামলো ইউনাইটেড ইন্স্যুরেন্সের

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত তিন মাসে কোম্পানিটির মুনাফা প্রায় অর্ধেকে নেমেছে।

বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

সার সংক্ষেপ অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা প্রায় ৪৭ শতাংশ বা অর্ধেক কমে গেছে।

আলোচিত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ২ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ধনাত্মক ১১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১১ পয়সা।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৭৭ পয়সা।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। তবে এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন ব্যতীত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

ডিএসই সূত্র মতে, আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ২১ মার্চ।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ ) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (১৯ মার্চ) কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটের লেনদেন শুরু হয়েছিল। যা শেষ হবে আজ বুধবার (২০ মার্চ)।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ, বৃহস্পতিবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত (ডিসেম্বর’২০২২-২৩) ) হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির মুনাফা কমেছে ১৩.৪৪ শতাংশ।

রোববার (২৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮৮ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০৭ টাকা বা ৭.৯৫ শতাংশ।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। আগের হিসাব বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.১৯ টাকা। সে হিসেবে এ সময়ের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০.১৬ টাকা বা ১৩.৪৪ শতাংশ।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৬৯ টাকায়। আর শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৮৯ টাকা।




৬ বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ৬টি কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৫ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

প্রগতি ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.২৭ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.০৭ টাকায়।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬৮ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৮৮ টাকায়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮৬ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৬৩ টাকায়।

ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭১ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৮৪ টাকায়।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৩১ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৮৬ টাকায়।

মেঘনা ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬৬ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৪ টাকায়।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৯ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিলো ১.৬৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৬৮ টাকা।

 

এর আগের হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৬ মার্চ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিক পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পর্ষদ সভা আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ওই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।