আস্থা লাইফের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ১৭তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি (এলপিআর) সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি (অবঃ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




আস্থা লাইফের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

সম্প্রতি কক্সবাজারের স্বপ্নীল সিন্ধু হোটেলে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




আস্থা লাইফ ইন্স্যুরেন্সের জাতীয় বীমা দিবস উদযাপন

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাতীয় বীমা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে।

বুধবার (১ মার্চ) বীমা কোম্পানিটি প্রধান কার্যালয় এবং বিভিন্ন শাখায় কার্যালয় এই উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়ন করে।

দিবসটির উদযাপনের উপলক্ষে ঘোষিত সেবাপক্ষের প্রথম দিনেই প্রধান কার্যালয়ে একটি আস্থা বীমা সেবা বুথ স্থাপন করেন। এই বুথ থেকে বীমা দাবি পরিশোধ সহ নানাবিধ বীমা সেবা প্রদান করা হবে।

 

এছাড়াও, প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, শহর, উপজেলা পর্যায় গ্রাহক সম্বর্ধনা, মতবিনিময় সভা, আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।