প্রাইম ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমোয়াদি ‘এএ+’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২।

প্রাইম ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।




এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

সোমবার (২১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ১৯ আগস্ট পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যে ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।