আর্গন ডেনিমসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




২ কোম্পানির লেনদেন চালু বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ৪ জানুয়ারি, বৃহস্পতিবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস ও এনভয় টেক্সটাইল লিমিটেড।

আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।




বাণিজ্যিক ভবন কিনবে আর্গন ডেনিমস

বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গত ১৪ ডিসেম্বরের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গুলশানের হেনা সুবাস্তু স্কাই লাইন এভিনিউয়ের লেভেল-১৪ তে ৭ হাজার ২৯১ বর্গফুট জায়গা কিনবে।

এই জমির মূল্য ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা। প্রতি বর্গফুট ৩৫ হাজার টাকা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।