আফগানদের ১৫৬ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল আজ বাংলাদেশের সামনে অনেক বড় লক্ষ্য দাঁড় করাবে আফগানিস্তান। কিন্তু এদিন বল হাতে আলো ছড়ালেন সাকিব-মিরাজ। দারুণ সঙ্গ দিলেন বাকিরাও। শুরুতে ভুগতে থাকলেও বিশ্বকাপ আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়ে আফগানিস্তানকে ১৫৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ। ধর্মশালায় বাংলাদেশের লক্ষ্য ১৫৭ রান।

 

শনিবার ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুই উইকেট নেন শরিফুল। একটি করে শিকার ধরেন তাসকিন ও মুস্তাফিজ।

এদিন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন অধিনায়ক সাকিব আল হাসান। সকালের হালকা ভেজা আবহাওয়ায় পেসাররা সুবিধা নিতে পারবেন বলেই ভেবেছিলেন তিনি। যদিও শুরুটা ছিল হতাশার। আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার রান করছিলেন।

সবকিছুই বদলে যায় সাকিবের এনে দেওয়া প্রথম উইকেটের পর, ইব্রাহিম জাদরানকে আউট করেন তিনি। ২৫ বলে ২২ রান করে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন তিনি। পরের উইকেটও সাকিবের। এবার রহমত শাহ লিটন দাসের হাতে ক্যাচ দেন ২৫ বলে ১৮ রান করে। এরপর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৮ রান করতে তিনি খেলেন ৩৮ বল।

ইনিংসের বাকি গল্পটুকু টাইগার বোলারদের। এক প্রান্ত আগলে রাখা রহমানউল্লাহ গুরবাজও খুব বেশি দূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৪৭ রানে তাকে শিকার করেন মোস্তাফিজুর রহমান। ব্যাটিং ধসের সেই শুরু। যে কারণে ৩ উইকেটে ১১২ রান থেকে আর মাত্র ৪৪ রানই যোগ করতে পারে আফগানরা। ৩৭.২ ওভার ১৫৬ রানে অলআউট। বাংলাদেশের হয়ে সাকিব ও মিরাজ দুজনেই ঝুলিতে পুড়েন তিন উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট। জিততে হলে বাংলাদেশের লক্ষ্য ১৫৭ রান।




আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের পর আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

লিটন দাস ও তামিম ইকবাল না থাকায় গত ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেন করতে এসেছিলেন অভিষিক্ত তানজিদ তামিম। তবে এক ম্যাচ পরই বাদ দেওয়া হয়েছে তরুণ এই ব্যাটারকে। আজ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। ব্যাটিং অর্ডারে তিনে নাজমুল শান্ত, চারে সাকিবের পর ক্রমান্বয়ে রাখা হয়েছে হৃদয়, মুশফিক, শামীম ও আফিফকে।

হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। জিতলেও নিশ্চিত নয় সুপার ফোর। আজ আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগান ম্যাচের দিকে। ওই ম্যাচেই নির্ধারণ হবে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে যাবে কোন দুই দল। তবে সবার আগে আজ আফগান পরীক্ষায় পাস করতে হবে সাকিবদের।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।