আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

আইডিএলসি ফাইন্যান্সের নতুন নেতৃত্ব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের আর্থিক খাতের সুপরিচিত ব্যক্তিত্ব কাজী মাহমুদ সাত্তার। এর আগে তিনি প্রতিষ্ঠানটির নমিনেটেড ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন।

আর্থিক খাতে কাজী মাহমুদ সাত্তারের রয়েছে ৪০ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে (মুম্বাই ও মেলবোর্ন) দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশে প্রতিষ্ঠানটির কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দিয়েছেন। তাকে দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং কাঠামোর প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।

কাজী মাহমুদ সাত্তার দেশের দুটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক— ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্র্যাক ব্যাংক, বিকাশ এবং আইপিডিসি ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও তার বলিষ্ঠ নেতৃত্বের ছাপ রয়েছে। বর্তমানে তিনি আরএসএ অ্যাডভাইজরি ও ব্লু-ওয়েলথ অ্যাসেটসসহ একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন রয়েছেন।

বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়নে কাজী মাহমুদ সাত্তারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্পোরেট ব্যাংকিং ও ট্রেজারি অপারেশনে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে তিনি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন বলেন, কাজী মাহমুদ সাত্তারের মতো অভিজ্ঞ একজনকে চেয়ারম্যান হিসেবে পেয়ে আমরা গর্বিত। তার হাত ধরে আইডিএলসি উদ্ভাবন ও সমৃদ্ধির এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস।




আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে অর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) এর পরিবর্তে রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ মার্চ দুপুর ২ টার পরিবর্তে ৮ এপ্রিল বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পাানিটি তা প্রকাশ করবে।




আইডিএলসি ফাইন্যান্সেরপর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৯ মে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।




নাম পরিবর্তনের অনুমতি পেল আইডিএলসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

সূত্র জানায়, “আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড” পরিবর্তে “আইডিএলসি ফাইন্যান্স পিএলসি” রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামী রবিবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।

তবে নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।




আইডিএলসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

বৃহস্পতিবার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, আইডিএলসি ফাইন্যান্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’।

আইডিএলসি ফাইন্যান্সের ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।




আইডিএলসি ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম জামাল উদ্দিন ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব আবুল ফজল মোহাম্মদ রুবায়েত।

সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন পরিচালনা পর্ষদসহ বিনিয়োগকারীরা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫.০৯ টাকা।

শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩.৫৬ টাকা। যা গত বছর ছিলো ৪০.৩৯ টাকা। প্রতিষ্ঠানটি আলোচ্য বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

 

 




আইডিএলসি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.০৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩.৫৬ টাকা।

এর আগের হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।