৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি গুলো হচ্ছে- জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটালের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী “এ+” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।

আলিফ ম্যানুফ্যাকচারিং

আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) লিমিটেড দীর্ঘমেয়াদী “বিবিবি+” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।

অ্যাপেক্স ফুটওয়্যার

অ্যাপেক্স ফুটওয়্যারের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) লিমিটেড দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।

কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৩ পরযন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।




বোনাস বিওতে পাঠিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যকাউন্টে পাঠানো হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে ৪ ডিসেম্বর।

উল্লেখ্য, আলোচ্য হিসাব বছরে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ।




অ্যাপেক্স ফুটওয়্যারের পর্ষদ সভা ২৬ সেপ্টেম্বর

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পরিচালনা পর্ষদ সভায় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।