প্রথম প্রান্তিকে রূপালী ব্যাংকের লোকসান ৩৯৬ কোটি টাকা

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির তিনশ ৯৬ কোটি টাকা নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ২১ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল ব্যাংকটির। মূলত সুদ আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বাড়ার কারণে ব্যাংকটিকে লোকসান গুনতে হয়েছে।

রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। গত রোববার (১৬ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে রূপালী ব্যাংকের সুদ আয় হয়েছে ছয়শ ৫৮ কোটি টাকা এবং এ সময়ে ব্যাংকটিকে প্রায় ১ হাজার ৩০৪ কোটি টাকার সুদ পরিশোধ করতে হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে আটশ ৫৯ কোটি টাকা সুদ আয়ের বিপরীতে ১ হাজার ১৩৭ কোটি টাকার সুদ পরিশোধ করা হয়েছিল।

চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকটির শুধুমাত্র পরিচালন লোকসান হয়েছে ৮৪ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে তিনশ ৬ কোটি টাকার পরিচালন মুনাফা হয়েছিল।

এদিকে আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট টাকা ১২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সায়।

সর্বশেষ, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে, বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি রূপালী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে, ব্যাংকটির ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল, ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ২ পয়সায়।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন চারশ ৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে পাঁচশ ৩৮ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬৫। এর ৯০ দশমিক ১৯ শতাংশই রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৩২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।




প্রথম প্রান্তিকে ৩ বীমা কোম্পানির মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের চার কোম্পানি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে তিনটি কোম্পানির মুনাফা বাড়লেও একটির কমেছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

যেসব কোম্পানির প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। মুনাফা বেড়েছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি), প্রাইম ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

রূপালী ইন্স্যুরেন্স
কোম্পানিটির জানুয়ারি থেকে মার্চ, ২০২৬ পর্যন্ত তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ পয়সা। আলোচ্য সময়ে ইপিএস কমেছে ৭ পয়সা বা ১৮ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সা।

বিজিআইসি
কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে হয়েছিল ৬৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটর ইপিএস বেড়েছে ২ পয়সা বা ৩ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স
কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৬১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৩০ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স
কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৬৩ পয়সা। আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ১১ পয়সা বা ১৭ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭১ পয়সা।




অর্ধবার্ষিকে সামিট পাওয়ারের মুনাফা কমেছে ৩৭ শতাংশ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪), দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩৭ শতাংশ।
রবিবার (২৩ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৯ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১.২৫ টাকা।

এদিকে, কোম্পানিটির কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩২ টাকা বা ৩৯ শতাংশ।

চলতি অর্থবছরের অর্ধবার্ষিক বা ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৭১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৬৪ টাকা বা ৩৭ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৮৮ টাকায়।




ইন্দোবাংলা ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছিল।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ পয়সা, যা গত বছর একই সময়ে ৯ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।




যমুনা অয়েলের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (০১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১১ টাকা ২৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ৫৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৭ টাকা ৯৪ পয়সা।




আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৮ ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৮টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

 

ব্যাংকগুলো হলো- ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, দি সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউসিবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৯৭ টাকা। এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৭০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.৭১ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫.৯৪ টাকা।

সিটি ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০৫ টাকা। এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৮১ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৯১ টাকা।

ঢাকা ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৭ টাকা। এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৭৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৮ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা।

মিডল্যান্ড ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২২ টাকা। এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৮ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৩৯ টাকা।

ট্রাস্ট ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২৯ টাকা। এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৮৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৭৮ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৬৭ টাকা।

ইউসিবি ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫১ টাকা। এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১৪ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৩৭ টাকা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪১) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৯ টাকা। এছাড়া চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১২ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.১৭ টাকা।

ন্যাশনাল ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.১৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৫৫) টাকা। এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৪৯) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.৪৯) টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১.৮৬ টাকা।




রিং শাইনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৭৩ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ৭ টাকা ৩১ পয়সা।




২০ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো –

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭২পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩৩ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৪৬ পয়সা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ২৩ পয়সা।

রূপালী ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৪ পয়সা। আগের অর্থবছরের একই ইপিএস ছিল ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৫০ পয়সা ।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ০৩ পয়সা।

এবি ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ২৯ টাকা ৪৬ পয়সা।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর। এর জন্য ডেট তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৪ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৫১ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ১২ পয়সা।

রেকিটবেনকিজার (বাংলাদেশ) পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ টাকা ১১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬২ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৩ টাকা ২৯ পয়সা।

ব্যাংক এশিয়া পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিতভাবে ইপিএস হয়েছিল ১ টাকা ৮১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৮ পয়সা।

ইস্টার্ণ ব্যাংক পিএলসি : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ০১ পয়সা।

এসবিএসি ব্যাংক পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৩ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩ টাকা ৮৩ পয়সা।

সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৬ পয়সা।

ট্রাস্ট ব্যাংকের লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৬১ পয়সা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৩ টাকা ১২ ইপিএস হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ০২ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ১৬ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ৫১ ইপিএস হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২১ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৩ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৮৯ পয়সা।

সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ১৫ পয়সা।




শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ৫০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৬ পয়সায়।




সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ০৩ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়।




ইউনিয়ন ক্যাপিটালের বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।




রিং শাইন টেক্সটাইলের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

সোমবার (১০ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময়ে ৩৭ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ৭৬ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৭৬ পয়সা।




ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৭ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৭১ পয়সা।




ন্যাশনাল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৯৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯২ পয়সা।




এক্সিম ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক পিএলসি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ১৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৪ পয়সা।




সাউথইস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ১৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা।




প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৯ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো -১৬.৪০ টাকা। আগের বছরে যা ছিলো ৫ টাকা ৭৬ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭১ পয়সা।




সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ০৯ মে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।




ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ এপ্রিল বেলা ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




সামিট পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৬ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৭৭ পয়সা।




সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৯ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৮১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ১৩ পয়সা।




বিচ হ্যাচারির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২৯ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৪৭ পয়সা।




সেন্ট্রাল ফার্মার দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৬ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৪৪ পয়সা।




বঙ্গজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

 

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। গত বছর একই সময়ে ৭ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১০ পয়সা।




ওয়াইম্যাক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে ২৪ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৫৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ০১ পয়সা।




জাহিনটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৯৫ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ২ টাকা ৪৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ১৫ পয়সা।




অর্ধবার্ষিকে লোকসানে ৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলো শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, ডেল্টা স্পিনার্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, জিবিবি পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, হামিদ ফেব্রিক্স ও ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস।

আফতাব অটোমোবাইলস: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৯৪) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

ডেল্টা স্পিনার্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২০) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০১ টাকা।

জেনারেশন নেক্সট ফ্যাশন: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.১৫) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা।

জিবিবি পাওয়ার: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪৭) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৩ টাকা।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩২) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৪৫ টাকা।

হামিদ ফেব্রিক্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২১) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৫ টাকা।

ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৫) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৯ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।




ফার্মা এইডসের মুনাফায় বড় উত্থান

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১১৮৯ শতাংশ বেড়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.৯০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.২৩ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৯.৬৭ টাকা বা ১১৮৯ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.২২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭৬ টাকা। এ হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৬.৪২ টাকা বা ৮৫০ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১.১৮ টাকায়।




জুট স্পিনার্সের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সের লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে ১১ টাকা ৭৬ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ২৫ টাকা ২১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ৫৩৩ টাকা ৮৯ পয়সা।




গ্রামীনফোনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীনফোন লিমিটেড লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৫ ফেব্রুয়ারি বেলা ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




বিবিএসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৪০ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৪ পয়সা আয় ছিলো।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৩০ পয়সা।




প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (পিটিএল) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




আরডি ফুডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি ফুড) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




বীকন ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ইনডেক্স এগ্রোর মুনাফা কমেছে

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চল‌তি হিসাব বছ‌রের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবা‌র্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০৫ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০১ টাকা।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.২২ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৬ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮.৭০ টাকা।




রানার অটোমোবাইলসের লোকসান কমেছে

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের চল‌তি হিসাব বছ‌রের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবা‌র্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২.০৮ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান কমেছে ২.১৩ টাকা।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২.৮৯ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৬৭ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.৪১ টাকা।




ইস্টার্ন হাউজিং কোম্পানির মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের চল‌তি হিসাব বছ‌রের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবা‌র্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

এদিকে কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.০৯ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০২ টাকা।

কোম্পানির চলতি হিসাব বছরের ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.১৩ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১২ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০.৮৩ টাকা।




বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭০ টাকা ৪৬ পয়সা।




ম্যারিকোর পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত সময়ে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।