বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পায়নি অগ্রণী ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি।

সোমবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৬০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২০ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে লভ্যাংশ প্রদানের এ রেকর্ড তারিখ প্রযোজ্য হবে না। কমিশন থেকে অনুমতি পাওয়ার পরে আরেকটি রেকর্ড তারিখ ঘোষণা করবে কোম্পানিটি।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে যে কোনো কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে থাকে। সার্বিক দিক বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে সংশ্লিষ্ট কোম্পানি শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে।




পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ৬ বীমা কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ বীমা কোম্পানি তাদের পরবর্তী পর্ষদ সভার সময়সূচি জানিয়েছে। এসব সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একটি কোম্পানির পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিগুলো হচ্ছে-রিলায়েন্স ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স. ইস্টার্ন ইন্স্যুরেন্স ও সিকদার ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৪ মে, বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৩ মে, বেলা ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

মেঘনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১২ মে, বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৪ মে, বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১২ মে, বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৩ মে, বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই দিন বেলা ৪টায় সিকদার ইন্স্যুরেন্সের আরেকটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাববিবরণী পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।




রাইট শেয়ার ইস্যু করবে না অগ্রণী ইন্স্যুরেন্স

রাইট শেয়ার ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত থেকে সরে আসছে অগ্রণী ইন্স্যুরেন্স।

এর আগে গত ৩১ মার্চ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি জানায়, ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যু করবে, যার মূল্য ১০ টাকা।




রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

জানা যায়, কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে কোম্পানিটি।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।




অগ্রণী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। যা গত বছর ছিলো ০১ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।

আগামী ২৭ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ এপ্রিল।




অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




অগ্রণী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৮০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুলাই ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৬৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.১৭ টাকা।

 

এর আগের হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।




অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের আবেদন বাতিল

সিআইবি প্রতিবেদন পরিচ্ছন্ন না থাকায় অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে চেয়েছিল। কিন্তু সিআইবি রিপোর্টে সমস্যা থাকায় তা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই তথ্য সোমবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২১ সালের ২৯ জুনের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর রাইট শেয়ার চূড়ান্ত অনুমোদনের জন্য কোম্পানির পক্ষ থেকে বিএসইসিতে আবেদন পাঠানো হয়। বিএসইসির কোম্পানির সেই আবেদন নাচক বা বাতিল করেছে।

২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৬ লাখ ৯২০টি। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশষ ২০২১ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।




মুনাফা বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের

মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বুধবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৬ পয়সা। আর ২০৩ সালে স্বতন্ত্র ইপিএস হয়েছে ৪৮ পয়সা। যা ২০২২ সালে ছিল ৪৬ পয়সা।

২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দেখিয়েছে ২০ টাকা ৬৯ পয়সা।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯২০টি। এই শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয় ৩৩ টাকা ৮০ পয়সায়।

কোম্পানিটি সর্বশেষ জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছে।