অগ্নি সিস্টেমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬০ পয়সা। গত বছরও একই সময়ে আয় হয়েছিল ৩০ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৫৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।




প্রথম প্রান্তিকে অগ্নি সিস্টেমসের মুনাফা বেড়েছে ১৪.২৮ শতাংশ

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাববছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

গত হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩২ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২৮ টাকা। সে হিসেবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৪ টাকা বা ১৪.২৮ শতাংশ।

আলোচ্য সময়ে অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩১ টাকা।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৯৫ টাকা।




অগ্নি সিস্টেমসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ এপ্রিল বিকাল ৪ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




অগ্নি সিস্টেমস ও ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অগ্নি সিস্টেমস লিমিটেডের রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল) এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

অগ্নি সিস্টেমস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এদিকে, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের দীর্ঘ মেয়াদে ‘বিবিবি+’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।