রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  চটগ্রামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তানভীর হাসান।

এ সময় চট্টগ্রাম বিভাগের জিএম মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।