ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির ১৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির এজিএম আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি তাদের এজিএম ২২ ডিসেম্বর করবে বলে ঘোষণা দিয়েছিল।

এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পিানিটি।