ফু-ওয়াং ফুডের অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ অন্তবর্তীকালীন লভ্যাংশ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২১ মার্চ নির্ধারণ করেছে।