২৬ সেপ্টেম্বর নাহি অ্যালুমিনিয়াম ও বে-লিজিংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় হবে। কোম্পানি দুটি হলো—নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।