সততা ও দক্ষতার স্বীকৃতি, দ্বিতীয়বার পুরস্কৃত হুমায়ুন কবির
নারায়ণগঞ্জ: সততা, নিষ্ঠা, দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।
দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং ভালো কাজের ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এর আগে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমবারও পুরস্কৃত হয়েছিলেন।
দ্বিতীয়বারের মতো পুরস্কার অর্জন করায় হুমায়ুন কবিরের সহকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ অর্জন দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে।