নরসিংদীর শ্রেষ্ঠ ওসি এ আর এম আল-মামুন
নরসিংদী প্রতিনিধি: মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুনকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, চাঁদাবাজি প্রতিরোধ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব পালনে দক্ষতা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী মডেল থানা পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওসি এ আর এম আল-মামুন।
এ সম্মাননা তার দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নরসিংদী মডেল থানা পুলিশের চলমান অপরাধবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।