সাচনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও অবৈধ কারেন্ট জাল ধ্বংস

অদ্য বিকাল ৫:০০ ঘটিকা হতে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে জামালগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে ০৪ (চার) জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানকালে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৫০ কেজি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

এছাড়া অবৈধ জাল মজুদের দায়ে মেসার্স শহীদুল ভেরাইটিজ স্টোর-কে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যগণ হলেন—

১। মোঃ ফারুক মিয়া — আইডি নং: ৮৭৯৭৩
২। মোঃ রাকিব মিয়া — আইডি নং: ৮৫২৫৭
৩। রাসেল মিয়া — আইডি নং: ৮১৩৩৬
৪। প্রকাশ চন্দ্র বর্মন — আইডি নং: ৯৮৫৫০

অবৈধ কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার, বিক্রয় ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।