নারীদের জন্য রাজধানীতে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

ঢাকা: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে বিশেষ ‘পিংক বাস’ তথা মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষায়িত এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

বিআরটিসি সূত্রে জানা যায়, ‘পিংক বাসে’ শুধুমাত্র নারী যাত্রীরা চলাচল করতে পারবেন। পাশাপাশি বাসের চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরাই।

বিশেষ এ উদ্যোগের মূল লক্ষ্য হলো কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি কমানো এবং গণপরিবহনে তাঁদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।

বিআরটিসি আশা করছে, ‘পিংক বাস’ সার্ভিস রাজধানীর গণপরিবহনে নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি একটি আরও নারী-বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত—প্রতিটি নারীর অধিকার।