ভালোবাসা ও সম্মাননায় বিদায় নিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন
কুষ্টিয়া প্রতিনিধি: বিদায়ী সংবর্ধনা ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে কুষ্টিয়া জেলা থেকে বিদায় নিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মানোন্নয়নে তাঁর ভূমিকা ও নেতৃত্বের কথা স্মরণ করেন জেলা পুলিশের সদস্যরা।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শুভকামনা জানান। সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন সহকর্মীদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনে সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভালোবাসা ও সম্মানের স্মৃতি সঙ্গে নিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নেন তিনি।