সুরের মূর্ছনায় মুখরিত সিরাজগঞ্জ জেলা পুলিশ, অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সুরের মূর্ছনা, নাচ-গান ও প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা পুলিশ, সিরাজগঞ্জের আয়োজনে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ।
সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন শিল্পীর মনোমুগ্ধকর গান ও অন্যান্য পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সৃজনশীলতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, সিরাজগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তাঁদের পরিবার, জেলা পুনাকের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা শেষে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত আবহে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।