তারেক রহমানকে নিয়ে নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬:
‘বাংলাদেশী জাতীয়তাবাদ: তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, প্রধান সমন্বয়ক, জাতীয়তাবাদী শ্রমিক দল।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশী জাতীয়তাবাদ, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা এবং তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা ও ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন ও দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার ক্ষেত্রে গ্রন্থটির গুরুত্ব নিয়েও বক্তব্য দেন তারা।

আয়োজকরা জানান, গ্রন্থটিতে বাংলাদেশী জাতীয়তাবাদের বিকাশ, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নেতৃত্বকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।