নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নীলফামারীতে সমন্বয় কমিটির সভা

নীলফামারী: জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাMay be an image of one or more people, people studying, hospital and text

সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান

সভায় জেলার সার্বিক খাদ্য নিরাপত্তা পরিস্থিতি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম এবং জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।