কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলে জানান।ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮০ জনের বেশি। ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।