দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের গণশুনানি: দূষণ রোধে জনসম্পৃক্ততা ও আইন বাস্তবায়নে গুরুত্ব

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে চামড়া শিল্পের দূষণ ও মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা বিষয়ক এক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলমের নেতৃত্বে আয়োজিত সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ অংশ নেন। সভায় শিল্পকারখানার পরিবেশ দূষণ, চাউল কলের বর্জ্য ব্যবস্থাপনা এবং হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ, পরিবেশ আইন ও বিধিমালা প্রতিপালন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।