প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা হলেন এসিল্যান্ড
নিজস্ব প্রতিবেদক: সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫০ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।
বুধবার (২৩ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, কর্মকর্তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসারে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে এসিল্যান্ড পদে পদায়নের জন্য মনোনীত ৫০ কর্মকর্তার তালিকাও প্রকাশ করা হয়েছে।




