ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৪ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মোট ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে বিভিন্ন ভোগ্যপণ্য ও সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা অন্যান্য পণ্য রয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে