চিকিৎসা শেষে দীপু মনিকে ফের কারাগারে পাঠানো হলো
আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্রুত তাকে মুন্সিগঞ্জের কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে আবার কারাগারে পাঠানো হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো্. ফজলু কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি গরমের কারণে জেলা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তার এক্স-রে ও ইসিজি করা হয়েছে। তেমন কোনো বড় ধরনের রোগ নির্ণয় করা যায়নি। মোটামুটি সুস্থ আছেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে আবার কারাগারে নেওয়া হয় তাকে।