নিজস্ব বাগানের কাঁঠাল বিতরণ করল দিনাজপুর জেলা কারাগার

দিনাজপুর জেলা কারাগারের নিজস্ব বাগানে উৎপাদিত মৌসুমি কাঁঠাল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আত্মনির্ভরশীলতা, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। কারা কর্তৃপক্ষ জানায়, নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।