চরপাতায় মা সমাবেশ, গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় সচেতনতামূলক উদ্যোগ

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গর্ভবতী নারীদের নিয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

পিএইচডি’র আয়োজনে এবং ইউএনএফপিএ (UNFPA)-এর সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে মাতৃস্বাস্থ্য, নিরাপদ গর্ভাবস্থা, পুষ্টি সচেতনতা এবং প্রসবকালীন যত্ন বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব, নিয়মিত চেকআপ, সঠিক পুষ্টি গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন গ্রামের নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।