রাজধানীতে অসহায়- দুঃস্থদের মাজে গোশত বিতরণ

রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি নামাপাড়া এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়েলনেস ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদুল আযাহ উপলক্ষে অসহায় এবং দুস্থ ১০০ পরিবারের মাঝে মাঝে আজ সোমবার সকালে গোশত বিতরণ করা হয় ।

এ সময়ে উপস্থিত ছিলেন ওয়েলনেস ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম এ হানিফ গাজী, সেক্রেটারি লিটন সরকার, ভাইস চেয়ারম্যান মিলন হাসান, ডিরেক্টর এম জাহিদ কাজী, ডিরেক্টর নিয়াজ মোরশেদ, কোষাধক্ষ আহসান হাবীব, সদস্য মাকসুদুর রহমান সহ ওয়েলনেস ফাউন্ডেশন এর  উপদেষ্টা তানভির আহমেদ, বিশেষ উপদেষ্টা  আকুল মিয়া সহ আরো ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী।

​ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে কষ্টে থাকা নিম্নবিত্ত ও খেটে ফাওয়া দীনমজুর যারা প্রায় গরুর মাংস কিনে খাওয়াটাই দূর্বিষহ হয়ে পরেছে এসকল মানুষের কথা চিন্তা করে “ওয়েলনেস ফাউন্ডেশন” গোশত বিতরন কর্মসূচি পালন করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা অত্যন্ত  সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে গোশতের প্যাকেট সকলের হাতে তুলে দেন এতে  সবাই অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং “ওয়েলনেস ফাউন্ডেশন” এর সকল সদস্যদের প্রশংসা এবং তাদের জন্য দোয়া করেন।

গোশত বিতরণ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হানিফ গাজী ভিশন বাংলা ২৪ কে বলেন,  ওয়েলনেস ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং খাদ্য বিতরণের মতো নানাবিধ মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং তিনি আরো বলেন  বস্তি এলাকায় খেটে খাওয়া অসংখ্য মানুষ ও তাদের পরিবার নিয়ে কষ্টে আছে। তাদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অবশ্যই এগিয়ে আসতে হবে। যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সবাই যদি অসহায় মানুযের মাঝে সহায়তা দেয়, তাহলে অসহায় ও গরিব মানুষের মুখে হাসি ফুটবে।

সংগঠনটির চেয়ারম্যান আরো বলেন ওয়েলনেস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে কাজ করে আসছে। আগামীতেও তাদের এই ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।