আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশ বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সকালে প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর চৌকস দলগুলো প্রধানমন্ত্রীকে বিশেষ ‘গার্ড অব অনার’ প্রদান করে।
সমাবেশ উপলক্ষে আনসার ও ভিডিপি একাডেমি বর্ণিল সাজে সেজেছে। কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীত কর্মকর্তাদের পদক প্রদান করবেন বলে জানা গেছে।