ডেল্টা লাইফের পর্ষদ সভা স্থগিতের কারণ জানতে চায় ডিএসই
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পূর্ব নির্ধারিত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। পর্ষদ সভা স্থগিত করার কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) । এর আগে কোম্পানিটির পর্ষদ সভা ১১ এপ্রিল, বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইতিমধ্যে কোম্পানির কাছে পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার কারণ জানতে চেয়ে একটি চিঠি পাঠিয়েছে ডিএসই।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০ ও ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।