ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় ওয়ান ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং আইএসও ২৭০০১ সার্টিফিকেশনের মানদণ্ড অনুসরণ করে মহড়ায় অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

মহড়ার শুরুতে সূচনা বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ। তিনি বলেন, “সকল কর্মকর্তা ও কর্মচারীদের সচেতনতা এবং প্রস্তুতির মাধ্যমে যেকোনো দুর্যোগ মোকাবিলা সম্ভব। এই মহড়ার মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুতির স্তর যাচাই করেছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), চিফ লিগ্যাল অফিসার (সিএলও) ও হেড অব রিকভারি মোহা. আনোয়ারুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।

ওয়ান ব্যাংক নিয়মিতভাবে নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে থাকে, যার অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়।