মোস্তফা কামালের মিথ্যা অপপ্রচারে অতিষ্ঠ ত্যাগী নেতারা -ভাবমূর্তি ক্ষুন্ন বিএনপির
দারুস সালাম থানার বিএনপির যুগ্ম আহবায় মোস্তফা কামাল মিথ্যা অপপ্রচারের লিপ্ত রয়েছেন মৎস্যজীবী দলের দারুস সালাম থানার সভাপতি সিরাজ কে নিয়ে। সিরাজ জাতীয়তাবাদী মৎস্য জীবি দলের সভাপতি হওয়ায় বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে দারুস সালাম থানার বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল ও দারুস সালাম থানার মহিলা দলের আহবায়ক তার স্ত্রী পান্না।
সভাপতি সিরাজ বলেন, আওয়ামী দুঃশাসনের সময় জেল জুলুম ও নির্যাতন সহ্য করে দুর্দিনে ছিলাম অনেক ত্যাগ স্বীকার করেছি । দীর্ঘদিনের রাজনীতি পথচলা পরিবারের পাশে না থেকে নির্যাতন কারা ভোগ করে জাতীয়তাবাদী দলকে ভালোবেসে রাস্তায় মিছিল মিটিং করেও আজ কতিপয় স্বার্থন্বেষী ক্ষমতালোভীদের রোষানলে দলিয় ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য কতিপয় লোকজন আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
দারুস সালাম থানার জাতীয়তাবাদী দলের আহবায়ক এস এ সিদ্দিক সাজু। স্বনামধন্য জাতীয়তাবাদী পরিবারের বিএনপি’র কান্ডারী মিরপুরের ধানের শীষ প্রতীকের একমাত্র ভরসার নাম সাবেক এমপি এস এ খালেকের যোগ্য উত্তরসূরী এস এ সিদ্দিক সাজুর হাত ধরে শ্রমিক দলের সভাপতি পদে সিরাজ ২০১৮ সালে প্রতিদ্বন্দ্বিতা করেন । তারই ধারাবাহিকতা এলাকার সাধারণ জনগণের ভালোবাসায় আবারো দারুস সালাম থানার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি সিরাজ ও সাধারণ সুলাইমান দলের হাল ধরেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান মিটিং মিছিল করে জাতীয়তাবাদী দলকে শক্তি শালী করছেন। পতিত, ফ্যাসিস্ট আওয়ামী দুষশাসনের পরিবারের সকল নির্যাতন কে উপেক্ষা করে আজ সাধারণ মানুষের কাতারে থাকলেও কিছু বিএনপি’র নামধারী সুযোগ সন্ধানী স্বার্থপর, চরিতার্থ করার জন্য আমাদের মত ত্যাগী কর্মীদের উপরে আওয়ামী ট্যাক বসিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছে মোস্তফা জামালের মত এক ধরনের নেতাকর্মীরা।
সরেজমিনে প্রতিবেদনে দেখা যায়, মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম তিনি বলেন ২০১৮ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে দারুস সালাম থানার ৯ নং ওয়ার্ড কমিশনার নির্বাচনে আওয়ামী নেতা মাসুমের হয়ে পুলিং এজেন্ট ছিলেন মোস্তফা কামাল। তাছাড়াও গত কুরবানী ঈদের সময় দারুস সালাম থানার আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিনের টালি কোম্পানির মাংস ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ রয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের দিয়াবাড়ি ইউনিটের ময়লার টাকা হাতিয়ে নিচ্ছে এই মোস্তফা কামাল। এই নেতার হরিলুট চাঁদাবাজি বাধা দিতে গেলেই বিপত্তি বাধে মৎস্যজীবী দলের সহজ সরল স্বনামধন্য সভাপতি সিরাজ ও সাধারণ সম্পাদক সোলাইমানকে নিয়ে। বর্তমানে অবহেলিত ত্যাগী নেতা সিরাজের নামে ফেসবুক ও অনলাইন পত্রিকায় অপপ্রচার করার প্রতিবাদ জানান এবং মৎস্যজীবী দলের দারুস সালাম থানার সভাপতি সিরাজ বলেন কোন প্রকার সম্মানের হানি হলে আমি আইন প্রয়োগ করতে দ্বিধা করবো না। সরকারিভাবে ব্যবস্থা নিতে বাধ্য হব।