অন্যায় প্রতিরোধে সোচ্চার ন্যাশনাল প্রেস সোসাইটি: ঢাকা জেলা কার্যালয়ের উদ্বোধন
“কোন অন্যায় প্রতিকারবিহীন নয়”— এই প্রতিশ্রুতি নিয়ে দেশের প্রতিটি নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS)। গণমাধ্যম ও মানবাধিকারভিত্তিক এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক অনিয়ম, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, যৌতুক, মাদক, বাল্যবিবাহ, শিশু শ্রম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে।
সংস্থাটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম বলেন, “আমরা অন্যায় করবো না, অন্যায়কে প্রশ্রয়ও দিব না। যে কোনো প্রকার অনিয়ম, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”
ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শুধু প্রতিবাদই নয়, বাস্তব সহায়তা প্রদানের মাধ্যমে নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যারা মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত, ওয়ারিশান থেকে বঞ্চিত, ভুয়া চাকরির প্রলোভনে পাচারের শিকার, যৌতুক বা দেনমহর না পাওয়া নারীরা, এমনকি সন্তানের অধিকার বা সংসার ফিরে পেতে আগ্রহী—তাদের জন্য সংস্থাটি তথ্য অনুসন্ধান, সরেজমিন তদন্ত, আইনি পরামর্শ ও গণমাধ্যমে প্রচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করে।
অভিযান ও গণসংযোগ কার্যক্রম
MPS নিয়মিত ভেজাল পণ্য, মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালায়। পাশাপাশি, গণহত্যা, বিচারবর্হিভূত হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, মানব পাচার, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনায় দ্রুত হস্তক্ষেপ এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
সংস্থাটি শুধু মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে সীমাবদ্ধ নয়, বরং বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করেও সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ, আইনগত পদ্ধতিতে সহায়তা এবং জনসচেতনতা তৈরিতে তাদের কার্যক্রম ইতোমধ্যে জনমানুষের আস্থার জায়গা করে নিয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এই সংগঠনটির প্রধান কার্যালয় অবস্থিত ঢাকায়, আর জেলা পর্যায়ে রয়েছে বিস্তৃত শাখা, যার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ কেরাণীগঞ্জ কার্যালয়। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম জাতা ও যুগ্ম সম্পাদক মোঃ কালাম ফকির (আবুল কালাম) এর নেতৃত্বে সংগঠনটি দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে।
ন্যাশনাল প্রেস সোসাইটির নিরলস প্রচেষ্টা প্রমাণ করে—ন্যায়বিচার কেবল কোর্ট-কাচারির বিষয় নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। সমাজের প্রতিটি স্তরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে এমন সংগঠনের উদ্যোগই হতে পারে আলোর দিশারি।