পুঁজিবাজার উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, “দেশের পুঁজিবাজার উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিএমজেএফর সভাপতি গোলাম সামদানি ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা ষ্টকের চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

রাশেদ মাকসুদ বলেন, “আমরা আমাদের জীবনে রজমানকে কাজে লাগাব। সংযমের সাথে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হব।”