এসএসআরএমের সঙ্গে আস্থা লাইফের গ্রুপ বীমা চুক্তি

শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের (এসএসআরএম) সঙ্গে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তিতে সই করেছে দেশের বিমা শিল্পের অন্যতম প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রাজধানীর কোনাপাড়ায় এসএসআরএমের কারখানায় রোববার দুপুরে এ চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন এসএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ ও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আনোয়ার শফিক।

একই দিনে এসএসআরএম সম্পৃক্তদের নিয়ে বার্ষিক আতিথেয়তা অনুষ্ঠিত হয়।

এ দুই অনুষ্ঠানে এসএসআরএম ও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা উপস্থিত ছিলেন।