ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি’র পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ মার্চ।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওই দিন কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের হিসাব বছরে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।