নিটল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৩০ জুলাই 

পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৩ জুলাই ২০২৪ এর পরিবর্তে ৩০ জুলাই বিকাল ৫ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।