শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১১ মার্চ) ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন কোম্পানিটির পরিচালক তপন চৌধুরী।
ডিএসইর সূত্র মতে, কোম্পানিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে।