প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬১ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৯২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫৫ পয়সা।

 




বিজিআইসির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩১ পয়সা।




রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৮০ দিনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​ইশতেহার বাস্তবায়নে বিশেষ রূপরেখা
​সভায় জানানো হয়, রাষ্ট্র সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ব্যাপক প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে নরসিংদী জেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘গণতন্ত্র সংলাপ’ ও ‘ইশতেহার আলাপ’ শীর্ষক বিশেষ ব্রিফিং সেশন এবং সিনেমা প্রদর্শনীর মাধ্যমে জনগণকে সচেতন করা হবে।
​বক্তব্য ও উপস্থিতি
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। তিনি বলেন, “সরকারের এই মহাপরিকল্পনা তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমরা কাজ করছি।”
​নরসিংদী জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লা বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “আগামী ১৮০ দিনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জলবায়ু সুরক্ষা নিয়ে উঠান বৈঠক ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রান্তিক মানুষকে সম্পৃক্ত করা হবে।”
​সাংবাদিকদের সরব অংশগ্রহণ
​ব্রিফিংয়ে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন:
​এম এ আউয়াল, সভাপতি, নরসিংদী জেলা প্রেস ক্লাব।
​সফিকুল ইসলাম মতি, সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা প্রেস ক্লাব ও প্রতিনিধি, গ্লোবাল টেলিভিশন।
​মহাপরিকল্পনার মূল দিকসমূহ:
​সভায় ১৮০ দিনের কর্মসূচির পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করা হয়:
১. রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র: জবাবদিহিমূলক প্রশাসন গঠনে স্থানীয় পর্যায়ে বিশেষ প্রচারণা।
২. সামাজিক সুরক্ষা: ফ্যামিলি কার্ড ও নারী ক্ষমতায়নে অনলাইন ও অফলাইন ক্যাম্পেইন।
৩. পরিবেশ রক্ষা: ‘সবুজের অভিযান’ শীর্ষক বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা।
৪. ধর্মীয় সম্প্রীতি: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক কমিউনিটি সভা।
৫. সাংস্কৃতিক সুরক্ষা: দেশীয় ঐতিহ্য রক্ষায় ‘আমার সংস্কৃতি, আমার পরিচয়’ কর্মসূচি।
​উপস্থিত সাংবাদিকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় পর্যায়ে এর সঠিক বাস্তবায়নে তথ্য ও প্রচারণায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কুরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

ঘোষিত দর অনুযায়ী, রাজধানী ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম রাখা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

এ ছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরের পর চামড়া খাতে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সাভারের সব কারখানা পুরোপুরি চালু না হওয়ায় চামড়ার বাজার প্রত্যাশিতভাবে এগোতে পারেনি।

তিনি আরও জানান, ভবিষ্যতে চামড়া শিল্পকে সম্ভাবনাময় খাতে রূপ দিতে সাভারের সিইটিপি সংস্কার করা হবে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি স্থাপন করবে। অন্য প্রতিষ্ঠানগুলোকে গ্রুপভিত্তিক আর্থিক সহায়তা দিয়ে সিইটিপির আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।

চলতি বছর কুরবানির চামড়ার যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক তদারকি দল এবং সংসদ সদস্যরাও সমন্বিতভাবে কাজ করবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।




প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের লোকসান ২৮৮ কোটি টাকা।

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই তিন মাসে ব্যাংকটির লোকসান হয়েছে প্রায় ২৮৮ কোটি টাকা।

 

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটি তাদের আর্থিক অবস্থার এই চিত্র প্রকাশ করেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে ইসলামী ব্যাংকের সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, এই হিসেবে ব্যাংকের মোট শেয়ারের বিপরীতে নিট লোকসান প্রায় ২৮৮ কোটি ১৯ লাখ টাকা। গত বছরের (২০২৫) একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ১৮ পয়সা, এই হারে মোট শেয়ারের বিপরীতে নিট মুনাফা হয়েছিল ২৮ কোটি ৯৮ লাখ টাকা।

ইসলামী ব্যাংক জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা দেওয়ার পরিমাণ ও খেলাপি ঋণ বেড়ে গেছে। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানে টাকা খাটিয়ে সেখান থেকেও আশানুরূপ মুনাফা করতে পারেনি তারা। সব মিলিয়েই এই বড় লোকসান।

এদিকে মুনাফায় ধস নামলেও ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিএসে বড় উন্নতি দেখা গেছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১৬ টাকা ১৬ পয়সা নগদ ঘাটতি ছিল, এবার তা ইতিবাচক ধারায় ফিরে ১ টাকা ৩৫ পয়সা হয়েছে। মূলত চলতি বছরের প্রথম তিন মাসে নতুন ঋণ বিতরণ কমে যাওয়ার ফলে নগদ প্রবাহের এই উন্নতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

 

তবে সর্বশেষ প্রান্তিকে বড় অঙ্কের লোকসান হওয়ায় ব্যাংকের মূল সম্পদে প্রভাব পড়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৩১ পয়সা, ২০২৬ সালের একই সময় শেষে যা কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়। লোকসানের কারণেই মূলত সম্পদমূল্যে এই নেতিবাচক প্রভাব পড়েছে।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানূয়ারি’২৬-মার্চ’২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩ পয়সা।

আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৮১ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৩৮ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭০ টাকা ৪৩ পয়সা।




ঈদের ছুটিতে কাস্টমস হাউস ও ব্যাংক খোলা রাখার দাবি বিজিএমইএর

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস হাউস/স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

মাহমুদ হাসান সই করা চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাক খাত ফ্যাশন ও সময়নির্ভর রপ্তানি বাণিজ্য হওয়ায় নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে পণ্য জাহাজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে রপ্তানি করতে না পারলে রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে, এতে রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়।

এতে উল্লেখ করা হয়, বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তৈরি পোশাক খাত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ অবস্থায় রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর, কাস্টমস, ব্যাংক ও ইপিবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, চলমান রপ্তানি আদেশ সময়মতো জাহাজীকরণ নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সংশ্লিষ্ট অন্যান্য কাস্টমস হাউস বা স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।




পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৩ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭৫ পয়সা।




মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের ২৫ কোটি টাকার ইউনিট বিক্রি

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট বিক্রি সম্পন্ন হয়েছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক আড়াই কোটি টাকার ইউনিট কিনেছে। বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডটির উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টডিয়ান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি।

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামির উদ্দিন বলেন, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রতি আস্থা রাখার জন্য বিনিয়োগকারী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সফল সাবস্ক্রিপশন বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে পেশাদারভাবে পরিচালিত বিনিয়োগ উপকরণের প্রতি আগ্রহ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে।

ফান্ডটির সাবস্ক্রিপশন পর্বে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এটি পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২৫ কোটি টাকা প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে ফান্ডটি চালু করা হয়। এর মধ্যে স্পন্সর হিসেবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে এবং অবশিষ্ট অর্থ সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ মূলত শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন তালিকাভুক্ত শেয়ার, সরকারি সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং অনুমোদিত অন্যান্য আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধনী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে। ফান্ডটি টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগের বহুমুখীকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে গবেষণাভিত্তিক বিনিয়োগ কৌশল অনুসরণ করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত জানুয়ারিতে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ অনুমোদন দেয়।